Skip to main content

হঠাৎ পুড়ে গেলে কি করবেন





প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের অনেকেরই তেমন কোন ধারণা নেই আর যেগুলো আছে সেগুলো ভ্রান্ত ধারণা, যা উপকারের চেয়ে ক্ষতিই করে অনেক বেশী। 

আমার একটা কাহিনি বলি,গতবছর হোস্টেলে বুয়া না আসাই আমি ভাতের মাড় ফেলতে যেয়ে হাত পুড়িয়ে ফেলি।তো গরম মাড় হাতে পড়তেই বেশ অনেকটা পুড়ে যায়।শুনতে খারাপ লাগলেও সত্য আমার ফার্স্ট এইড সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না,তো প্রথমে পানি ঢালছিলাম পোড়া যায়।এরপর আমার এক ফ্রেন্ড বলল বরফ দে,আরেকজন ডিমের সাদা অংশ, আরেকজন পেস্ট লাগাতে বলে।এই করতে করতে আমার হাতের বারোটা বেজে যায়।
এরপর আমি যখন মেডিকেলে যায়, ডাক্তার দেখে তো সেই রাগ,'এটা আমি কি করে আনছি’,এমনকি নার্সরাও বলতেছে এটা কোন কাজ করছেন!
তো আজকের পোস্টটা এজন্যই লেখা আমার আশেপাশের বহু মানুষ এই কাজ গুলো করতেছে না বুঝে।
# পুড়ে গেলে কি করবেন 
১।পানি ঢালবেন  ২।পানি ঢালবেন  ৩।পানি ঢালবেন
(পানির তাপমাত্রা ১০-২০ ডিগ্রি সেলসিয়াস হওয়া ভালো)
বরফ দিবেন না,বরফ দিলে খুব দ্রুত ফোস্কা পড়ে যাবে।

এরপর আপনার পোড়ার তীব্রতা বুঝে ডাক্তারের কাছে যাবেন,আর যদি তেমন না হয় তাহলেও ডিম,পেস্ট,মেয়োনিজ এসব লাগিয়েন না।

ক্ষেত্রবিশেষে, ঘরোয়া নিরাময়ের জন্য এলোভেরার রস,ভিনেগার,দইয়ের প্রলেপ,টি ব্যাগ  লাগানো যেতে পারে কিন্তু আহামরি ফলাফল আশা করা উচিত হবে না।(তথ্য সংগৃহীত)

পোড়া জায়গায় কোন ফোস্কা হলে ফাটানো উচিত হবে না কারণ এ থেকে ইনফেকশনও হতে পারে।

আর সর্বোপরি কোন ঔষধ নিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়েন,আর ডাক্তার প্রেসক্রিপশনে কোন  ঔষুধ দিলে ডোজটা কমপ্লিট করেন দয়া করে।

Comments