একটু আগে বাবার আদরের মেয়ে অবনী পেয়ারা কাটতে যেয়ে বটিতে হাত কেটে ফেলেছে। সারা বাড়িতে এই নিয়ে হুলস্থূল কান্ড।হাত কেটে যাওয়ায় অবনী চিল্লিয়ে কাঁদতেছে,তার মা রক্ত দেখে অস্থির, তিনি উদভ্রান্তের মত এ ঘর থেকে ও ঘর দৌড়াচ্ছেন আর তার ছোট বোন কি করবে বুঝেই উঠতে পারছে না! অন্যদিকে অবনীর হাত থেকে ক্রমাগত রক্ত ঝরতেছে........বাসায় যে ক'জন আছে কারোরই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তেমন কোন ধারণা নেই। এরকম ঘটনা কিন্তু শুধু অবনীর-ই না,আমাদের সবারই দৈনন্দিন জীবনে অনেক রকম দুর্ঘটনা ঘটে থাকে।এজন্য চিকিৎসা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা শুধু জরুরীই নয়,অপরিহার্য ও বটে।এখন প্রশ্ন হলো - প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড (ইংরেজি: First aid): নির্দিষ্ট কোন ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসাবিশেষ। প্রাথমিক চিকিৎসা কেন জরুরীঃ ১। আহত ব্যক্তির জীবন রক্ষা সম্ভব। ২। রােগী বা আহত ব্যক্তির অবস্থার অবনতি রােধ করা। ৩। আহতদের চিকিৎসায় সহযােগীতা করা। কথায় আছে,'সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়'।সময় মত প্রাথমিক চিকিৎসা দিতে প...
নিজে জানুন এবং অপরকে জানান।